
অ্যাতলেটিকো ম্যাচের আগে বার্সেলোনার দুঃসংবাদ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:২২

অনুশীলনে ছাড়াই আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ছবি: সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই বড় বিপাকে পড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা দলটির। তবে ম্যাচের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম। খেলোয়াড়েরা ঢাকায় পৌঁছালেও তাদের প্রয়োজনীয় সরঞ্জাম এখনো এসে পৌঁছায়নি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে।
আজ সকালে ঢাকায় পৌঁছায় পাকিস্তান দল। কিন্তু লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম না পাওয়ায় নির্ধারিত অনুশীলন করতে পারেনি তারা। তবে সূচি অনুযায়ী অনুশীলন করেছে তাদের প্রতিপক্ষ ভারত।
মাঠের লড়াইয়েও পাকিস্তানের জন্য স্বস্তির খবর খুব বেশি নেই। ভারতের বিপক্ষে সর্বশেষ ২০০৫ সালের জুনে জয়ের দেখা পেয়েছিল তারা। এরপর দুই দলের পাঁচবারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও ভারতের আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের ট্রফির খাতা এখনো শূন্য।
এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে সাফে এসেছে ভারত। ফলে প্রতিপক্ষকে হারিয়ে পুরোনো হিসাব বদলে দেয়ার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু ম্যাচের আগেই লাগেজ-সংক্রান্ত জটিলতায় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটল দলটির।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটি সময়ই বলে দেবে।