
কাদের মোল্লাকে সংক্ষিপ্ত সময়ের রায়ে ফাঁসি দেয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
বাংলাদেশ
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭

মৌলভীবাজারে বিচ্ছিন্নভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছবি: সময় সংবাদ
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসে ঠান্ডা হিমেল হাওয়া বইছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই মেঘলা আকাশ বিরাজ করছে। বিচ্ছিন্নভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। অন্যদিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কমে আসায় শীত অনুভব হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ সকাল ৯টায় জেলায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্বাভাবিক কারণেই এ অঞ্চলে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
প্রাসঙ্গিক: