
কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৯:২৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ফাইল ছবি
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন করে কোনো সিন্ডিকেট করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জনশক্তি রফতানি খাতকে স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে সরকার কাজ করছে।’
আওয়ামী লীগের দোসররা নানাভাবে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘প্রবাসীদের স্বার্থ রক্ষায় সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে সরকারের কঠোর অবস্থান জিরো টলারেন্স।’