
কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

গ্রেফতার সাইফুল ইসলাম মিঠু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম মিঠুকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা সদরের সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম মিঠু ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিরপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম মিঠু প্রায় এক মাস আগে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় আত্মগোপন করেন এবং সেখানে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল সেই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল ইসলাম সময় সংবাদকে বলেন, গ্রেফতার সাইফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর থানায় চব্বিশের জুলাই আন্দোলনে হামলার মামলার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কিছু মামলার তথ্য আমরা পেয়েছি। মিঠুর বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা আছে, কোনো মামলায় ওয়ারেন্ট বা সাজাপ্রাপ্ত কি না, আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। বর্তমানে তাকে থানা-পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেফতার সাইফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।