
গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতঘরে আগুন
বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:১২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা এবং ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেয়া হয়েছে।
জাবেদের স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেয়া হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাই-বোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
প্রাসঙ্গিক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।