
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশ
প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ছে বসতঘর। ছবি: সময় সংবাদ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বসতঘরগুলো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলাধীন ইমামপুরা এলাকায় মিয়াজ নিয়াজীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, গজারিয়া উপজেলাধীন ইমামপুরা এলাকায় মিয়াজ নিয়াজীর বসতবাড়িতে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি টিনের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টিন-কাঠ দ্বারা নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন ওই ঘরেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। ফলে আশপাশের অনেক বসতঘর অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন নম্বর ১০২ এ কল করুন।