
বাঁশের সাঁকোই ১০ গ্রামের ভরসা, নবগঙ্গায় পাকা সেতু হবে কবে?
বাংলাদেশ
কাওসারা চৌধুরী কুমু
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২

ক্ষমতা খর্ব করে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। শুধু তা-ই নয়, সরকারের তোষামোদ করতে গিয়ে কর্তৃত্ব কমিয়েছিল ইসি নিজেই। বিশ্লেষকেরা বলছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে পড়েছিল এর প্রভাব। অন্যায়ভাবে ক্ষমতায় থাকার পথ সুগম হয় ফ্যাসিস্ট শক্তির। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করে ঘরে ঘরে বিভেদ তৈরি করে আওয়ামী লীগ সরকার।
নির্বাচন কমিশন কতটা স্বাধীন—এই প্রশ্ন সব সময় তাড়া করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে। নির্বাচনপ্রক্রিয়া ও ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধই এর প্রধান কারণ। তবে ক্ষমতা কমিয়ে ইসিকে পুরোপুরি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে শেখ হাসিনার সরকার—এমন মত অনেকের।
আওয়ামী শাসনামলে গাইবান্ধা-৫ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে ভোট বাতিল করে কাজী হাবিবুল আউয়ালের কমিশন। এরপর আরপিও থেকে পুরো আসনের ভোট বাতিলে ইসির ক্ষমতা খর্ব করা হয়।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মতিয়ুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা কিছুটা হলেও খর্ব করা হয়েছে। তড়িঘড়ি করে অযোগ্য কেউ যদি আইনের মারপ্যাঁচে নির্বাচিত হয়ে যেতেন, তাৎক্ষণিকভাবে ইসির কিছু করার থাকত না।
পুরো নির্বাচনব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে রাখতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে আইন বদলে ইসি কর্মকর্তাদের ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষমতা কেড়ে নেয় সরকার। ডিসি-ইউএনওদের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয় ভোটকেন্দ্র।
মতিয়ুর রহমান বলেন, বিধি মোতাবেক নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভোটকেন্দ্র চূড়ান্ত করতেন। ২০২৪ সালের নির্বাচনের আগে হঠাৎ করেই একটি কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন। কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করা হয়েছিল।
প্রাসঙ্গিক:

শুধু তা-ই নয়, আরপিওতে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত ছিল। তখন নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী মোতায়েন করতে পারত। পরে এটি বাদ দেয় আওয়ামী লীগ সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার তাদের নিজেদের সুবিধার জন্য যে আইন পরিবর্তন করা দরকার, সেটাই পরিবর্তন করেছে। সেনাবাহিনী থাকলে সহজে দুর্নীতি করা যায় না, সেনাবাহিনীকে ভয় পাওয়ার একটা বিষয় আছে।
২০২২ সালে সিইসি ও অন্যান্য কমিশনার নিয়োগসংক্রান্ত আইন নিয়ে রয়েছে বিতর্ক। অনুসন্ধান কমিটির সদস্য করা হয় রাষ্ট্র ও সরকারপ্রধানের ঘনিষ্ঠজনদের। মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ডিসিদের নির্বাচনের দায়িত্ব দিয়ে ইসিকে দুর্বল করে রাখে আওয়ামী লীগ সরকার। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন বিশ্লেষণে দেখা যায়, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মাধ্যমেই সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে নির্বাচন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার সরকারের সময় আমরা দেখেছি নতুন নতুন বিধি করা হয়েছে। কিন্তু বিধিগুলো আসলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরিবর্তে পরোক্ষভাবে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে।
নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা যেন স্থানীয় পর্যায়ে নির্বাচিত হন, সে জন্য প্রয়োজনীয় সংস্কার তারা করেছিল। নির্বাচন অনেক জায়গায়ই সুষ্ঠু হয়নি, এটা জানার পরও সেই ফলাফল ঘোষণা হয়েছে, গেজেট হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছা করলেই এগুলো যাচাই-বাছাই করতে পারত।
২০১৫ সালে স্থানীয় সরকার আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত দলীয় প্রতীক ব্যবহারের বিধান চালু করে শেখ হাসিনার সরকার। এর ফলে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ে দলীয় কোন্দল, মনোনয়ন-বাণিজ্য ও সহিংসতা।
সাবেক যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান বলেন, অন্যরা যেন বাধ্য হয়ে দলীয় প্রার্থীকে সমর্থন দেয়, সে জন্য ‘ইনডিরেক্টলি প্রেশার’ সৃষ্টি করতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়েছিল।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে দলীয় নিয়ন্ত্রণ আরও বেশি মাত্রায় প্রতিষ্ঠিত হয়। বহুদলীয় গণতন্ত্রে জাতীয় ও স্থানীয় নির্বাচনের যে সম্ভাবনা, সেটি ধীরে ধীরে কমে যায়। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের যে ভিত্তি, সেগুলোতে আঘাত হানে।
বিশ্লেষকদের মতে, তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল শেখ হাসিনার সরকার।