
সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসি কাজ করছে: সিইসি

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ৮ বছর বয়সী আরবিয়া ও ৬ বছর বয়সী রাবেয়া। তারা সম্পর্কে সহোদর বোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে গৃহপরিচারিকা ফাতেমা আক্তার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পেছন পেছন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশ দিয়ে যাচ্ছিল দুই শিশুও।
হঠাৎ শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।