
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২৩:২০

প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল। তারা বজরা কঞ্চিবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আখি বেগমের মেয়ে পাশের নানার বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসে। এসময় ঘরের দরজা খোলা দেখতে পায় সে। পরে ঘরের ভেতরে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত আখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে কেউ তাদের হত্যা করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আখি বেগমের স্বামীর দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করা হয়েছে। বুধবার মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রাসঙ্গিক: