
কুড়িগ্রামে অটোরিকশায় ঢাকাগামী বাসের ধাক্কা, শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১:৫৩

সদ্যপ্রয়াত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম (২৩)
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শাকিল নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন।
গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে রাত ৯টার দিকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল।
পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে এলে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
এ সময় শাকিল মাটিতে লুটিয়ে পয়ে চিৎকার করছিলেন। চিৎকার শুনে স্থানীয় স্থানীয় লোকজন এগিয়ে আসে। তার আগেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পিজি হাসপাতালে আনা হয়।
এদিকে এ ঘটনায় গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতদের অভিযুক্ত একটি মামলা দায়ের করেন শাকিলের পিতা রবিউল মিস্ত্রি।
গুরুদাসপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, শাকিলের পিতার দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। হামলাকারীদের শানাক্ত ও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এদিকে শাকিল হত্যার বিচার চেয়ে গুরুদাসপুর পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।