
পুকুরে ডুবে মৃত্যু: একই পরিবারের ২ শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২০:১

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাগুলো দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।
দুদকের মামলার বিবরণ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের নামে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদের নামে এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে এক কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পৃথক মামলায় ফারুক আহমেদের স্ত্রী সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। দুদকের অভিযোগ, এর মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
শুনুর এই সম্পদ অর্জনে তার স্বামী শেখ মো. ফারুক আহমেদ সহযোগিতা করেছেন বলেও মামলায় অভিযোগ করেছে দুদক।