
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ আটক ডেকোরেশন শ্রমিক শামীম মিয়া। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি ম্যাগাজিনের চার্জার ক্লিপসহ শামীম মিয়া (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম গোপীনাথপুর ইউনিয়নের বড়ঠোডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ শেষ করে জয়নগর বাজারে যান শামীম। এ সময় তার হাতে থাকা চায়না রাইফেলের গুলি ও চার্জার ক্লিপ দেখে ফেলেন ছুটিতে বাড়িতে আসা চট্টগ্রাম আরআরএফ-এ কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসান। পরে জিজ্ঞাসাবাদ করলে শামীম দাবি করেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নগর বাজারের পাশের রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এসব গুলি।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্য মাহমুদুল হাসান কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না করে কৌশলে শামীমকে একটি দোকানে বসিয়ে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল জয়নগর বাজারে পৌঁছে শামীমকে আটক করে এবং গুলি ও চার্জার ক্লিপ জব্দ করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের তথ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বার্তা পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ৯ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও একটি ম্যাগাজিনের চার্জার ক্লিপসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’