
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৮:৫২

প্রতীকী ছবি
ময়মনসিংহের নান্দাইলে ডাম্পট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যায় পিকআপভ্যানটি নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে বাহাদুরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে ওই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের মধ্যে তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
প্রাসঙ্গিক: