
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৮:৪৮

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে ধোঁয়ায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্যরাতে ফতুল্লায় একটি মাদ্রাসার ভবনে আগুন লাগে। সেই আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় শিক্ষার্থীদের। এরপর তাদেরকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি জানান, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেয়া হচ্ছে।
জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটি। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।
প্রাসঙ্গিক: