
‘আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’
বাংলার সময় ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১:১৮

মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত
মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং আগের মতো একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাওড়া পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আকিদুল ইসলামের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আকিদুল ইসলাম মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বসতবাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান যুবদল নেতা মো. রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ঘরটি পরিদর্শন করেন। পরে তিনি আগের মতো একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বর্তমান সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সজীব শিকদার, সদস্য সচিব মো. রজব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।