
কালীগঞ্জে দুদিনে ২ মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

সাজেক। সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির খবর পাওযা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১টা থেকে এই গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেকের কলাবুনিয়ায় দুর্গম পাহাড়ে আজ বেলা একটা থেকে গুলোগুলি চলছে।
তিনি আরও বলেন, ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটছে। এতে হতাহতের কোনো খবর এখনো পাওযা যায়নি। এলাকাটি অত্যন্ত দুর্গম, তাই সেখানে যাওযাটাও কঠিন। তারপরও আমরা ও নিরাপত্তা বাহিনীসহ ওই এলাকায় প্রবেশের প্রস্ততি চলছে।