
কালীগঞ্জে দুদিনে ২ মরদেহ উদ্ধার

ঢাকার আদালতে আহমেদ শাহরিয়ার রেজা দীপ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে নৌ পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেলা সোয়া ২টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বিকেল ৩ টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে হয়ে থাকতে পারে।
এদিকে, মিডিয়া ট্রায়ালের মুখে পড়ে যাতে বিচারকার্য ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য জামিন চাননি আসামিপক্ষ।