
বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে খুন হয়ে কফিনে ফিরলেন খোরশেদ
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০:১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের কংক্রিট খসে পড়েছে। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার উদ্বোধনের শেষ পর্যায়ে এসে একটি পিলার থেকে কংক্রিটের খণ্ড খসে পড়েছে। এতে একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে এর চালক আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা সদরের ফতুল্লা থানাধিন কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক সৃষ্টি হয়। খবর পেয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের উপরের অংশ থেকে হঠাৎ কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক গুরুতর আহত হন। আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে আহত ইজিবাইক চালকের নাম জানা যায়নি। এ ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়।
স্থানীয় রাজমিস্ত্রীরা জানান, খসে পড়া স্থানটি দেখে বোঝা যায় রড থেকে ঢালাই খসে পড়েছে। এটিকে কনক্রিট স্পলিং বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে মরিচা পড়ে। এতে কংক্রিটের ঢালাই ফেটে খসে পড়ে। যেহেতু একটি স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে এজন্য ফ্লাইওভারের অন্যান্য পিলারের স্থানগুলো পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ‘এটি স্পলিং নয়। শ্রমিকরা কাজ করার সময় ভুলে একটি ব্লক রেখে এসেছিল। সেই ব্লকটি ইজিবাইকের উপর পড়ে যায়। এতে ইজিবাইকটি ভেঙে যায় এবং চালক আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতল সড়কটির কোথাও কোনো সমস্যা নেই। আশা করছি ডিসেম্বরের শেষের দিকে দ্বিতল সড়কটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’