
স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড!
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১:৫১

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।
অভিযানে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।