
গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই আজানের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৭:২৩

সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন ‘সূচনা ফাউন্ডেশন’-এর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার (২৮ অক্টোবর) সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সূচনা ফাউন্ডেশন ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা দিয়ে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেয়। অডিট প্রতিবেদনে ভুয়া আয়কর খরচ দেখিয়ে সরকারের ওই সমপরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া ফাউন্ডেশনটির নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিরপেক্ষ প্রক্রিয়ার সুবিধার্থে প্রতিষ্ঠানটির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি জব্দের প্রয়োজন বলে আদালতে উল্লেখ করে দুদক।
উল্লেখ্য, প্রতিবন্ধীদের সহায়তার নামে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সাড়ে চারশ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। অভিযুক্তদের তালিকায় সাবেক মন্ত্রী-এমপি, এনবিআর চেয়ারম্যান এবং কয়েকজন ব্যবসায়ী ও ট্রাস্টি সদস্য রয়েছেন।