
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবিটি সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ও দুর্নীতি থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ। ওই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সৌরবিদ্যুতের প্রসারে আইন প্রণয়ন, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার এবং জলবায়ু কূটনীতিতে আলাদা উইং গঠনের কথাও জানান শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের আমদানি নির্ভর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেখান থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকটের সমাধান এবং সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে বর্তমান সরকার।
এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন মন্ত্রিসভায় চূড়ান্ত হয়েছে-যা সংসদে বিল আকারে যাবে বলেও জানান তিনি ।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় হতে হবে।
আসন্ন কপ সম্মেলন সামনে রেখে এবারই প্রথম পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে-তবে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি।