
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৯:২২

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিযোগিতার ১০টি বিভাগে অংশ নেয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী। এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবানদের খুঁজে বের করা।
এবারের আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি খেলায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সি প্রতিযোগীরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে। বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেয়া হয়েছে এই উদ্যোগ।