
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

গাজীপুরের কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় জব্দ করা ট্রাক ও গ্রেফতার চালক-হেলপার। ছবি: সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতা নিহতের ঘটনায় জড়িত ট্রাকচালক ও তার সহকারীকে (হেলপার) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকা থেকে ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট কারখানা থেকে ট্রাকটি জব্দ ও হেলপার রাজু শেখকে (২০) গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতার মাজহারুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে এবং হেলপার রাজু শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মো. লুৎফর শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা রাত্রীকালীন টহল শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ সময় ট্রাকটি আটকাতে গিয়ে অন্য পুলিশ সদস্যরাও গুরুতর আহত হন। পরে এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থেকে চালক মাজহারুলকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এর আগে বুধবার থানার পরিদর্শক (অপারেশনস) ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদীর পলাশ থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কনফিডেন্স সিমেন্টের ট্রাকটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) জব্দ এবং হেলপার রাজু শেখকে গ্রেফতার করা হয়। চালক মাজহারুলকে পিরোজপুর থেকে কালীগঞ্জ থানায় নিয়ে আসার জন্য পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ ও রিয়াদুল ইসলামকে পাঠানো হয়েছে।