
উত্তরখান থেকে পিস্তল-গুলিসহ ‘কিলার শিবুলু’ গ্রেফতার

এইএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উদযাপন
রাজধানীর বিভিন্ন কলেজে নেচে-গেয়ে এইচএসসির ফলাফল উদযাপন করেছেন শিক্ষার্থীরা। কারও চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, কারো আনন্দের অশ্রু। শিক্ষক আর অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশের পর জানা যায়, এ বছরের পাসের হার ২ দশকের সর্বনিম্ন।
তবে, রাজধানীর কলেজগুলোতে ফলাফল হয়েছে চমকপ্রদ বলছেন শিক্ষকরা৷ এমন ফলাফল ছোটদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের।
রাজধানীর কয়েকটি কলেজ ঘুরে দেখা গেছে, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে স্লোগান দিয়ে, বাদ্যের তালে তালে আনন্দ নৃত্যে ব্যস্ত শিক্ষার্থীরা। ২ বছরের পরিশ্রম, একাগ্রতা আর লক্ষ্য সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্নে বুঁদ শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
অন্যদিকে, শিক্ষার্থীদের সাফল্যে মিষ্টি মুখ করিয়েছেন শিক্ষকরা। সন্তানের এমন সাফল্যে অভিভাবকদের চোখেও চিকচিক করছে অশ্রু।
প্রসঙ্গত, এ বছর সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৬১.৮০% আর ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২.১২% এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।