
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪২

সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না হুঁশিয়ারি দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সময় সংবাদ
জনগণের ভোটে নির্বাচিত সরকারের আমলে অর্থের অভাবে কোনো মেধাবীর শিক্ষার্থীর পড়াশোনা থেমে থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আমরা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে শেষ করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেয়া হবে। যারা এ নিয়ে দুর্নীতিতে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।’
অমিত বলেন, ‘সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
প্রাসঙ্গিক: