
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২২

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: সময় সংবাদ
হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ যুক্ত হয়েছে বাংলাদেশ।
২৬তম দেশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) এ উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে এ ঘোষণা দেওয়া হয়।
২০২২ সালে মিসরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে চিলি ও আইসল্যান্ডের নেতৃত্বে যাত্রা শুরু করে এএমআই। হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার গতি কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকার জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।
এসময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে।
বাংলাদেশে উল্লেখযোগ্য হিমবাহ না থাকলেও হিমালয়সহ বিভিন্ন অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে বাড়তে পারে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা। ঝুঁকিতে পড়তে পারে সুপেয় পানির উৎস, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবিকা।
এদিকে কপ-৩১ সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
তবে এএমআইতে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সরাসরি কোনো অর্থায়ন বা প্রকল্প সুবিধা পাবে, এমন নিশ্চয়তা নেই। বরং হিমবাহ গলার বৈশ্বিক প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নীতিনির্ধারণ এবং সহযোগিতায় অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
প্রাসঙ্গিক: