
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৫:৪৬

প্রতীকী ছবি
দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে সাত বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর বিরল পৌর শহরের কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহ মাদ্রাসার একটি শৌচাগার থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। ওই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তার বাবা।
জানা যায়, রাত ৮টার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। পরে দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। এ সময় আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রাসঙ্গিক: