
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২:৩০

কক্সবাজারের চকরিয়ায় খাবারের সন্ধানে আসা দলছুট হাতি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম ছৈয়দ আলম ফকির (৬০)। তিনি উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারির ঢেবা এলাকার বাসিন্দা। বৃদ্ধ ছৈয়দ আলম ফকিরের পুরোনো বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
জানা যায়, নিজের জমিতে কাজ করার সময় হঠাৎ জঙ্গলের ভেতর থেকে খাবারের সন্ধানে আসা দলছুট হাতি আক্রমণ চালায় ছৈয়দ আলম ফকিরের ওপর। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শওকত হোসেন জানান, বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাসঙ্গিক: