
মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর মরদেহ, পরিচালক আটক
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:৫

প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ মামলায় আসামি কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) -২ এর একটি দল।
শনিবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরজাহান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেন সোহেল। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন। গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রাসঙ্গিক: