
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৩:১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা ফয়সাল কবির। ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগে ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে সকালে ‘যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন দক্ষিণ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক: