
কাকরাইলে একটি ভবনে অভিযান চালিয়েছে রাজউক
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:২০

নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আরও ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে ডিবি পুলিশ পুনরায় নুরুজ্জামান মিন্টুকে তাদের হেফাজতে নেয়। এই মামলায় আলামিন ও আনিসুর রহমান নামে আরও দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে আরও ৫দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শফিকুল ইসলাম। তবে ওইদিন শুনানি না হওয়ায় এমপির ছেলেকে জেলহাজতে পাঠানো হয়।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে মারা যান শাকিল।
গত ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ এমপির ছেলে মিন্টুকে গ্রেফতার করে। ২৭ অক্টোবর প্রথম দফায় তার তিনদিনের রিমান্ড মুঞ্জুর করেন আদালত।