
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ আটক ৮
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৫:৪

কসবায় সংঘর্ষের সময়কার পরিস্থিতি। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূইয়ার অনুসারী নবগঠিত উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া একই সাথে নবগঠিত পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন।
অপরদিকে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী ছাত্রদলের অপর অংশের নেতা মো. হোসেন, শহিদুল খাঁ ও জুয়েলের নেতৃত্বে অপর একটি গ্রুপ অবৈধ কমিটি উল্লেখ করে প্রতিবাদ মিছিল বের করে। এক পর্যায়ে দুটি মিছিলই উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে আসলে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ ছাত্রদল নেতা আহত হয়। আহত ছাত্রদল নেতারা হলেন, মো. হোসেন , শহিদুল খাঁ, জুয়েল, রাব্বি, ও রাশেদুল ইসলাম। তাদের প্রত্যেককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি নবগঠিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিত ছাত্রদল নেতারা ছাত্রলীগের সহায়তায় হামলা করেছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, গত পহেলা নভেম্বর সিরাজুল হক ইমুকে কসবা উপজেলা ছাদলের সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে কসবা উপজেলা শাখা ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। একই সাথে এনামুল হক আপেলকে পৌর ছাত্রদলের সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাদেরকে নির্দেশনা দেয়া হয়।