
বেসরকারি সংসদ সদ্যদের উত্থাপিত বিলে গতি আনার সুপারিশ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাত। ছবি: সংগৃহীত
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোববার (২৫ অক্টোবর) সংসদ ভবনের স্পিকার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ।
সাক্ষাতকালে সুইডিশ রাষ্ট্রদূত এবং স্পিকার উভয়েই দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনে গুরুত্বারোপ করেন। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধিতেও আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করা সুইডেনকে বঙ্গোপসাগরের উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে দেশটির কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান স্পিকার।