
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৯

স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
আটক যাত্রীর নাম মো. শরীফ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীকে বিমানবন্দরের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করা হয়। এ সময় তার হ্যান্ডব্যাগ ও পোশাক থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করেন গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের সদস্যরা।