
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮

নলকূপ থেকে নির্গত গ্যাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ বসাতে গিয়ে এক হাজার ফুট গভীর মাটি খননের পর পানির বদলে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। নলকূপের কূপ থেকে অনবরত নির্গত হওয়া গ্যাসে আগুন ধরে গিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ইনানীর সিকদারপাড়ায় মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি তার ২০ শতক জমিতে একটি রিসোর্ট নির্মাণের কাজ করছেন। রিসোর্টের প্রয়োজনে পানির জন্য গত ১৫ দিন ধরে নলকূপ বসানোর কাজ চলছিল। প্রায় ১ হাজার ফুট গভীর মাটি খনন করার পরও পানির সন্ধান না পাওয়ায় তিন দিন আগে খননকাজ স্থগিত করা হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে হঠাৎ ওই কূপ থেকে তীব্র বেগে গ্যাস নির্গত হতে শুরু করে এবং পাশেই থাকা বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।
সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তিন দিক থেকে পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় বালু ও ভিজা বস্তা ফেলেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বালু ফেলেও আগুনের তীব্রতা কমানো সম্ভব হয়নি, উল্টো শিখা আরও বাড়তে থাকে। আগুনের তীব্রতা দেখে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমালে নিরাপত্তার স্বার্থে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের তিনটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।’
এদিকে একের পর এক বালুর বস্তা ফেললেও আগুন না নেভায় ও ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত আগুন নেভানোর পাশাপাশি এই স্থানে বড় কোনো গ্যাসের খনি রয়েছে কি না, তা ভূতাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।