
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৫:১০

লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতের বাসের ধাক্কায় পথচারী প্রাণ হারিয়েছে। ছবি: ভিডিও থেকে
খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের ৩০ কর্মী আহত হন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানাান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চ শেষে আসার পথে মির্জাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাঁচাতে জামায়াত নেতা-কর্মী বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এ সময় আমাদের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।’