
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২১

চট্টগ্রামের পতেঙ্গায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নাছির নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, ১২ নভেম্বর পতেঙ্গার চরপাড়া এলাকায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম নামে এক যুবককে কারখানার কক্ষে আটকে হাত-পা বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে অচেতন হয়ে পড়েন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করে এসআরবি-৭। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাসঙ্গিক: