
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৮

জাতীয় সংসদের বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন সোমবার (১৬ নভেম্বর) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল সোমবার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ঘটনার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং শর্ট সার্কিটের ধারণা করা হয়েছিল। বৃহস্পতিবার এ বিষয়ে আমি কনক্লুসিভ কিছু বলিনি। ফোনে হুমকির বিষয়ে নুসরাত তাবাসসুম কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন। সবকিছুকেই তদন্তের আওতায় আনা হবে।’
এদিন তিনি সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে’, নুসরাত তাবাসসুমের এই বক্তব্য এক্সপাঞ্চ করার আহ্বান জানান। কিন্তু স্পিকার তা প্রত্যাখ্যান করেন।
প্রাসঙ্গিক: