
সন্ত্রাসবিরোধী যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
রাজনীতি
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০:৪৩

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ফাইল ছবি
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ইতিবাচকভাবে দেখছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াতের আমির লিখেন, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছি।
ডা. শফিকুর রহমান আরও লিখেন, দুই বছরের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে, এ সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা করেন আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া।রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে।
প্রাসঙ্গিক:

সেইসঙ্গে মিয়ানমারকে গণহত্যা শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। আদালত সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ, কীভাবে তা দেওয়া হবে এবং অন্যান্য প্রতিকার কী হবে, তা আইসিজেই নির্ধারণ করবে।