
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪০

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস এ চিঠি পাঠান।
চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত অগ্রগতি জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আবেদন সংক্রান্ত অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে বলে তারা জানতে পেরেছেন। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদন সংবলিত স্বাক্ষরিত একটি চিঠি সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হাইকমিশনের কাছে দ্রুত জবাব চাওয়া হয়েছে।
তবে শেখ হাসিনার স্বাক্ষর জাল করে এই চিঠি পাঠানো হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
পোস্টে তিনি লিখেন, এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও এনআইডিতে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সব নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।
রাশেদ খান আরও লিখেন, চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?