
ড. ইউনূসকে হয়রানির নিন্দায় সাবেক ১২ উপদেষ্টা
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২০:২৭

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান-প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলমান পরিস্থিতি নিয়ে কোনো স্পর্শকাতর ছবি, ভিডিও বা তথ্য ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) প্রভৃতি মাধ্যমে প্রচার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এমনকি এসব ছবি বা ভিডিও মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করতেও নিষেধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। যেকোনো তথ্যের জন্য প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো— শ্রম সংক্রান্ত (টোল ফ্রি) ৮০০১০০০১২৫, পাসপোর্ট সংক্রান্ত (টোল ফ্রি) ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত ৮০০১০০০১২৪ এবং মৃত্যু সংক্রান্ত হটলাইন +৯৬৬৪৭০২১২১৮০।
এছাড়া নিয়মিত আপডেটের জন্য প্রবাসীদের রিয়াদ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে https://www.facebook.com/bdembassyriyadh, https://www.facebook.com/bdembassyriyadh যুক্ত থাকতে বলা হয়েছে।