
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

যশোর বোর্ড। ছবি: সংগৃহীত
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন আগামী ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৮০টি কেন্দ্রে ৪২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করা হয়েছে। বোর্ডের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোর জেলায়। এ জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
অন্য জেলাগুলোর মধ্যে খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন, সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন এবং বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এ ছাড়া চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন, মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন এবং মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন পরীক্ষার্থী অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
প্রাসঙ্গিক: