
মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল‘মাগরিবের আগে টাকা পাঠাইয়েন, না দিলে সব বোটে আগুন দিমু’
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪২

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তুলনায় কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। গত দুদিন ধরে জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির গড়ে উঠানামা করছে। দিনের বেলায় ঝলমলে রোদ আর গরম আবহাওয়া থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরের দিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। একই সাথে গভীর রাত থেকে নামছে কুয়াশা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সুর্যের মুখ দেখা গেছে।
এর আগে রোববার জেলাটিতে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে তিনি জানান, এ সময়টিতে দিন যতই অতিবাহিত হবে রাত ও দিনের তাপমাত্রা ততই পরিবর্তন হবে। একই সাথে বাড়তে শুরু করবে শীতের অনুভূতি।
এদিকে স্থানীয়রা বলছেন, শীতের আবহাওয়া শুরু হতে আরও বেশ কিছুদিন বাকি থাকলেও, ইতিমধ্যে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে। দিনের তুলনায় রাতে খানিকটা শীত অনুভূত হচ্ছে। ইজিবাইক ও মোটরসাইকেলে গরম কাপড় ছাড়া চলাচল করা যাচ্ছে না। একই সাথে রাতে কম্বল বা কাঁথা দিয়ে ঘুমাতে হচ্ছে।
এদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে জেলা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আবহাওয়া পরিবর্তনে সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সব থেকে বেশি শিশু ও বয়স্করা।