
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

জামালপুরের ভারতীয় সীমান্তের শুন্য রেখায় কয়েকদিন ধরে মানবেতর জীবন-যাপন করেন এই নারী। ছবি: সংগৃহীত
পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সেই নারীকে পাঁচ দিন পর জামালপুরের ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সেই নারীর কোনো দেখা মেলেনি।
বাংলাদেশ সীমায় বসবাসকারী স্থানীয়রা বলছেন, গত ৫ দিন ধরে সেই নারী শূন্য রেখায় অবস্থান করছিলেন। রোববার সকাল থেকে তাকে আর দেখা যায়নি।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, সকালে এলাকার লোকজন নারীকে দেখতে না পেয়ে আমাকে খবর দেন। আমি ঘটনাস্থলে গিয়ে সেই নারীকে দেখতে পাইনি।
বিজিবির সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমায় স্থানীয় ও বিজিবি কঠোর অবস্থান নেয়ার কারণে বিএসএফ সেই নারীকে রাতে সরিয়ে নিয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
জামালপুর-৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নোম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র ঠান্ডা-রোদ উপেক্ষা করেই মাটিতে শূন্যরেখায় দিন কাটাচ্ছিলেন।
এ দিকে শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করেছে বিজিবি।
প্রাসঙ্গিক:

স্থানীয়রা বলছেন, ভারত তাদের সীমান্তে সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। তারা তাদের প্রয়োজনে লাইট চালু রাখে এবং বন্ধ রাখে। সুযোগ পেলে মধ্যরাতে লাইট বন্ধ করে মাদকপাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করে। আমাদের সীমানায় বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয় ।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসিটিভি স্থাপন ও সার্চলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৭টি সার্চ লাইট ও ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল দলের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান বন্ধে এসব সার্চলাইট ও ক্যামেরা বসানো হয়েছে। আশাকরি আগের চেয়ে বেশি নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ৭২ কিলোমিটার সীমান্তেই বসানো হবে সিসি ক্যামেরা ও সার্চলাইট।
বিজিবি এবং স্থানীয়রা মনে করছেন বিজিবি এই তৎপরতা দেখেই বিএসএফ সদস্যরা শূন্যরেখা থেকে সেই নারীকে তাদের দেশে ফিরিয়ে নিয়েছেন।