
ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৫১

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাতরাশ বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইসিং।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইসিং।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাতরাশ বৈঠকে মিলিত হন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চীনা মন্ত্রীর সম্মানে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাতরাশ বৈঠকের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয়পক্ষ। চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
এ সময় চীনের সাবেক রাষ্ট্রদূত লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন লিউ হাইসিং। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তার বাবার ভূমিকা দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।
চীনের পররাষ্ট্রনীতিতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দপ্তরের নিরলস প্রচেষ্টার আশ্বাস দেন লিউ হাইসিং।
‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয়পক্ষ।
বৈঠকে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।