
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৩:১৪

প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে আবারও ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মো. সবুজ (৪৫) জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মির্জাপুরেরর মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন। এবং দোকানেই কয়েকজন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর ওই শিশুসহ তার দুই ছেলে সহপাঠী অভিযুক্তের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হলেও শিশুটি বাড়িতে না ফেরায় তার মা খোঁজ নিতে দোকানে আসেন। এসে দোকানের শাটার বন্ধ দেখতে পান তিনি। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরে শিশুটি ধর্ষণের ঘটনা তার মাকে জানায়।
মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীযরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।
গেল সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা গ্রামে ‘নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে গেল ৩১ অক্টোবর টাঙ্গাইল পৌর শহরের কালিবাড়ি একটি ভবনে নিয়ে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। শিশুটি কান্না করায় তার নাক মুখ থেঁতলে দেয় বখাটে যুবক। পরে সেই বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।
প্রাসঙ্গিক: