
সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৭:৩৪

বসতঘর থেকে ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা ২২০ কেজি নকল সিগারেট উদ্ধার করা হয়।
বাগেরহাটে অভিযান চালিয়ে ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে বাগেরহাট সদর উপজেলার খারাসম্বল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় একটি বসতঘর থেকে ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তার স্ত্রী মোছা. রনজিদা বেগম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট সংগ্রহ ও মজুদ করে আসছিলেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারে বিক্রি করতেন বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ ধারায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, অবৈধ ও নকল পণ্যবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত, গ্রেফতার ও আইনের আওতায় আনতে জেলা পুলিশ তৎপর রয়েছে।