
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৫:৫

সুনামগঞ্জের ছাতকে বুধবার (৪ নভেম্বর) ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। ছবি: সময় সংবাদ
সুনামগঞ্জের ছাতকে ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালেহ আহমদ বলেন, ‘মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মিনি ফুটবল খেলা নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।’
এ ঘটনার জেরে উভয় গ্রামের লোকজন বুধবার বেলা ১১টায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লোকজন একে অপরের দিকে দেশীয় অস্ত্র ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের ৩০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কৈতক ২০ শয্যার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান সালেহ আহমদ।
এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক তদন্ত ঝলক মোহন্ত বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই গ্রামের মানুষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২৫/৩০ জন আহত হতে পারেন।