
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২০:১৩

মারা যাওয়া শিশু শেখ আবদুল্লাহ। সংগৃহীত ছবি
তেঁতুল পাড়তে গাছে উঠেছিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শেখ আবদুল্লাহ। কিন্তু গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তার কেড়ে নিল তার প্রাণ। পরিবারের ছয় সন্তানের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা।
চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে এ দুর্ঘটনা ঘটে।
বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অটোচালক মোহাম্মদ সোহেলের ছেলে আবদুল্লাহ স্থানীয় পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে থাকা তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গাছেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা গাছ থেকে মরদেহ নামিয়ে আনেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, পরিবারটিতে ছয় সন্তানের মধ্যে আবদুল্লাহ ছিল একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাসঙ্গিক: