
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

শিমুল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা ককটেল বোমা ও চিরকুট। ছবি: সংগৃহীত
যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিমুল হোসেন জানান, সকালে ঘর থেকে বের হয়ে তিনি উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালিগালাজ করে লেখা ছিল, ‘বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি।’
পরে তিনি বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের জানান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রাসঙ্গিক: